Md. Shahidul Islam Sarker

Md. Shahidul Islam Sarker

“যেই লাউ সেই কদু”
দেশের মধ্যে স্বৈরাচারের দোসর
এখনও আছে কিছু কিছু,
যদিও ক্ষমতার হয়েছে পালাবদল
তথাপি অনিয়ম ছাড়েনি পিছু।

ওরা করত চাঁদাবাজি,খুনখারাবি
আজ এরাও বা কম কিসে ?
এরাও তো সেদিন ভোটটা আমার
জোরপূর্বক দিয়ে দিল ইসে..।

শুধু নাম আর দলের হয়েছে বদল
যেমন আলুর বদলে পটল
অনিয়ম, চাঁদাবাজি কোন কিছুরই
হয়নি তেমন একটা বদল।

আগে নিত যদু চাঁদা,এখন তো নেয়
তারই আপন ভাই মধু
তাই লোকের মুখে এখন বলতে শুনি
যেই লাউ সেই হল কদু।

অনিয়মের বেড়াজালে আমরা এখন
আবদ্ধ যে গর্দভ জনগণ
সুযোগ থেকেও করতে পারলাম না
ভাগ্যের এতটুকু পরিবর্তন।

Comment