Mina Bulbul Hossain

Mina Bulbul Hossain

নিরবতা’র উপকারিতা ও নিরন্তর ব্যক্তিত্ব অর্জনের উৎস।

মিনা বুলবুল হোসাইন
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,ও গবেষক প্যানেল মেম্বার (IDMVS)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
——————————————————————–

আমরা কথা বলতে জানি বলেই কি সব সময় সব ধরনের কথা যএতত্র যেমন খুশি বলে যাব? না, যাব না। কেন যাব না সে প্রসংগে আসছি একটু পরে। তার আগে আরও একটি প্রশ্ন, আমরা কি তর্ক কিংবা যুক্তি দিয়ে একটা বিষয় নিয়ে জিতে যাবার জন্য রেডি থাকবো সব সময়? না তাও করবো না। প্রথম প্রশ্ন টা নিয়ে বলছি, আমরা জানি সুন্দর ভাবে কথা বলা একটা শিল্প। কে না চায় সুন্দর ভাবে কথা বলে আর দশ জনের কাছে প্রিয় হতে? কিংবা যে কোনো জায়গায় কথা বলতে পারা টা কখনো কখনো খুবই সাহসিকতার, স্মার্টনেস এর ব্যাপার হয়ে দাড়ায়। এরকম লোকজন অন্যদের থেকে অবশ্যই আকর্ষনীয় অবস্থানে থাকতে পারে তবে প্রশ্ন হচ্ছে কখন? এবং কোথায়? কার সাথে? আমি আমার বন্ধুদের সাথে কথার ফুলঝুরি নিয়ে বসে যেতে পারি। বন্ধুদের সাথে তর্ক বির্তক ও চলতে পারে অবিরাম। তবে আমরা কথা বলতে জানি বলেই অচেনা, অল্প চেনা ফরমাল পরিবেশে অনবরত কথা বলতে পারি না। মানুষ আপনার সম্পর্কে উল্টাপাল্টা জাজমেন্ট করতে পারে। এমনকি আপনি একেবারে চুপচাপ বসে কিছু সময় শুধু পর্যবেক্ষন করেন। দেখেন। বোঝেন। শোনেন। চারপাশে অজানা অনেক কিছু শুধু মাত্র ইউজলেস কথাবার্তা র সুইচ টা অফ করেই জানা সম্ভব। হ্যা তবে সময় এবং স্থান যদি ডিমান্ড করে তাহলে আপনাকে কথা বলতে হবে। প্রয়োজন ই বলে দেবে কত টা বলা দরকার এবং কোন ব্যক্তি কে! দ্বিতীয়ত একটা খুবই সেনসিটিভ বিষয়। তা হলো পারিবারিক , সামাজিক বা জাতীয় ক্ষেত্রে আমরা প্রায় ই যে কোনো একটা ইস্যু নিয়ে তর্কে লিপ্ত হয়ে যাই।

আবার একজন যদি এমন হয় যে….

আমার থেকে ভালো যুক্তি দিয়ে একটা বিষয় কে ব্যাখ্যা করেছে আমার তাতে বাগড়া দিতেই হবে এবং আমি এর বিপক্ষে আর পচিশ রকম যুক্তি নিয়ে হাজির হয়ে যাব।কারণ আমাকে প্রমান করতে হবে, তর চেয়ে আমি বেশী পন্ডিত! এই যে প্রতিনিয়ত আগে যাওয়া, উপরে ওঠা বা জিতে যাবার এক নেতিবাচক প্রতিযোগিতায় লিপ্ত সবাই, এতে কার কি লাভ হচ্ছে বলুন তো!? এর চেয়ে সাইলেন্ট থাকা ঢের ভালো। চুপ থাকা অনেক বেশী কাজের একজন মূর্খের সাথে তর্ক করার চেয়ে। হতে পারে তার কথার পিঠে কথা সাজিয়ে গরমমশলা সহপরিবেশন করার এক অদরকারী ক্ষমতা আছে। কিন্তু তাতে কি আসে যায়? আমি যদি জানি আমি সঠিক তাহলে, এই সালিশ মানি কিন্তু তালগাছ আমার টাইপের মানুষ দের সাথে একটা বাক্য ও ব্যয় না করে চুপচাপ থাকা কোটি গুন ভালো। আরও কিছু পজিটিভ দিক আছে শান্ত এবং চুপচাপ থাকার। আপনি যখন সাইলেন্ট থাকবেন তখন অপরপক্ষ আস্তে ধীরে এমনিতেই সত্য টা বুঝতে পারবে। সত্য কে সত্যের নিজের আলোতে প্রকাশিত হতে দিতে হয়। আলোকে কখনো আঙুল দিয়ে দেখায়ে বুঝানো লাগে না যে, দেখো এটা হলো আলো। সেরকম পার্টনার কিংবা বন্ধুদের সাথেও অনেক ঝামেলার সমাধান এই সাইলেন্স দ্বার সম্ভব। আমরা কথা বলবো তবে কোথায় বলছি, কার সাথে বলছি এবং এখানে কি আমার কথা বলার আদৌ কোনো প্রয়োজন আছে? যদি প্রয়োজন হয় তাহলে বলবো। আর তা না হলে আরও দশ টা বিষয় শুধুমাত্র চুপ থেকেই জেনে নেবো।

আরোও যা প্রয়োজন ১০টি প্যাসেজ তা নিম্নরূপঃ

১. সবার সাথে উচ্চস্বরে কথা বলবেন না। কারণ ভদ্র মানুষ কখনো মানুষের সাথে উচ্চস্বরে কথা বলে না।
২. সবাই আপনাকে বলবে না আপনার সাথে কথা বলতে আমি আগ্রহী না। আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগে। তার ব্যবহার আচার চাল চলন আপনাকে আগে থেকেই জানান দিয়ে দিবে সে আপনার সাথে কথা বলতে বিরক্তবোধ করে। তার কাছে থেকে সরে আসাই উত্তম।
৩. একটা মানুষকে কেন আপনি প্রতিদিন মেসেজ দিবেন বা খোঁজ খবর নিবেন। সে তো কখনো আপনাকে আগে থেকে মেসেজ বা খোঁজ খবর নেয় না। তার মানে সে এটা ভাবছে তাকে ছাড়া আপনি অচল।
৪. একজন মানুষের কাছে দুই এক বারের বেশি কোন কিছু ধার নিবেন না যেমন, টাকা কোন ব্যবহারের জিনিস। এমন একদিন এমন কথা বলবে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে।
৫. কারোর কাছে থেকে টাকা বা কোন জিনিস ধার নিলে চেষ্টা করবেন যথা সময়ের ভিতরে ফেরত দেওয়া। তা না হলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে।
৬. যেই মানুষগুলো আপনার অতীত নিয়ে কথা বলে তাদের কে ছেড়ে দিন । কারণ আমরা সবাই চাই অতীতের সব ভুল গুলো ভুলে থাকতে চাই। কিন্তু অনেক মানুষ সেগুলো মনে করিয়ে দিয়ে আপনার কষ্ট টা আরো বাড়িয়ে দেয় বা দিতে পারে।
৭. আপনাকে যে অবহেলা করে, ইগো দেখায়ে তার থেকে দূরে সরে যান। কারণ এই ইগো অবহেলা একদিন আপনাকে পাথর বানিয়ে দিবে।
৮. যে ব্যক্তি প্রয়োজন ছাড়া আপনাকে খোজ নেয় না তার থেকে দূরে থাকুন কারণ, আপনার খারাপ সময়ে আপনি তাকে কাছে পাবেন না।
৯.সামান্য কারণে কেউ যদি আপনার উপর রেগে যায় তাহলে বুঝবেন সে হয়তো খারাপ সময়ের মধ্যে আছে না হয় আপনার প্রতি সে বিরক্ত।
১০.প্রতিদিন কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলবেন না, কয়েক দিন কথা না বলে দেখুন সে আপনার সাথে কথা বলতে আসে কি না, আর যদি কথা না বলে তাহলে বুঝে নিন সে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। তাহলে তার সাথে আর আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না।

মিনা বুলবুল হোসাইন
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,ও গবেষক প্যানেল মেম্বার (IDMVS)
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Comment