MMH Mukul

MMH Mukul

চৈতন্যের প্রত্যায়ন
এম এম এইচ মুকুল

আর অশান্ত দুর্বিনীত হৃদয়গুলো কেপে ওঠে ভয়ে
দুর্বৃত্ত জীবনের উন্মাদনা থমকে দাঁড়ায় হঠাৎ
মরুর তিব্র লু হাওয়ায় জেগে ওঠে স্বস্তির নিঃশ্বাস ।
যত ছিল ভয়
মদ মেয়ে আর মরদের পাশা খেলায়।
আস্থার দরোজা খুলে গেল আসমানে
অনাবিল সাফল্য –
যারা বিশ্বাসে নত হলো একত্ববাদে।
হেরার উষ্ণতায় প্রতিভাত সত্য
মরুর ধুসর প্রান্তরে গুজে দিলো রাশি রাশি শ্যামল সুখের অনুভব।
কি সে মধুর বাণী!
দিকে দিকে জয়ের ডংকা বাজালো শুধু ভালবাসার সুতোয় বেধে সমকালকে,
শাণিত তলোয়ার খসে পড়ে মানবতার ঝলকে ;
চেতনার তিব্র আলোয় অর্ধপৃথিবী ফিরে আসে শান্তির পতাকায়।
তবু মাঝে মাঝে উঁকি দেয় ফেরাউনী সন্ধ্যা
বদর থেকে খাইবার,
তারপর আরও দীর্ঘ হয় আঁধারের ষড়যন্ত্র।
আলো যেমন দিকে দিকে
আঁধারও তার সাথে সমান্তরাল,
তাইতো চৈতন্যের প্রত্যায়নে নিত্য খুঁজি হেরার আলো আল কোর’আন।

Comment