Muntajir

আজ আবার তুমি স্বপ্নে এলে,
দেখলাম-
তোমার আমার বিয়ে,
হচ্ছে শ্মশান ঘাটে।

আগুন মাঝে শুদ্ধ হয়ে,
ছুটছি তোমার পানে,
তুমি বসে নিম তলায়,
সাজ নিয়েছো কনে।

কি বেজায় খুশি আমি,
যেন হালকা হাওয়ায় ভেসে,
বসলাম, অবাধ্যতায় বাধ্য হলাম,
তোমার পাশে এসে।

কি অপুর্ব সে ছিলো সাজ,
সাদা শাড়ি, দীপ্তির বিরাজ,
হাসি হাসি কানের দুল,
অগোছালো তোর খোলা চুল;

ছাঁই ধুনোর গন্ধ মাখা,
পায়ের উপর নুপুর বাঁধা,
নেই কনো ঘোমটার ধাঁধা,
আমি চেয়ে তোর দিকে;
বাকি যা আছে থাক না,
শুধু থাকুক এই বাসনা টিকে।

তুমি আমার হলে,
না না আমি তোমার হলাম,
হাত ধরা ধরি,
শাড়ি ধুতি গাঁট বেঁধে,
বাদ যায়নি নিয়ম সময় ছেদে,
ঘর গোছালাম।
যৌনতা নয়,মত্ততা মহারাজ,
কি বাড়াবাড়ি সে পুতুল খেলা,
করে আলাপ কানে কানে,
লুকিয়ে দুজন চোখ, গোপনে।

সহ্য হলনা, নজর দিলো,
জালনা ভেঙে সূর্য এলো।।

Comment