#অপত্যাশিত_কথা
#পর্ব_৩
#লেখিকা_নাদিয়া রিপাত রিতু
ভাবতে ভাবতে লামহাকে মেসেজ দিলো
লামহা বললো, তুই এত বেশি পাত্তা দিসনা।
লামিয়া বললো, আমি কই পাত্তা দিচ্ছি।এসব ছেলেকে
পাত্তা দেওয়ার সময় নেই।
পরের দিন লামিয়া ওর পছন্দের একটা নেভি ব্লু কালারের ড্রেস পড়লো সাথে ম্যাচিং হিজাব।লামিয়ার মুখে সারাক্ষণ মাস্ক থাকে যার কারণে কোনো ছেলে ওর মুখ দেখতে পারে না।লামিয়া সিটে বসে নাম লিখছে।পাশে বসা ছেলেটি আসলো দেরি করে লামিয়ার দিকে তাকালো। লামিয়াকে সালাম দিলো লামিয়া ছেলেটার দিকে দেখলোনা।
ছেলেটা বললো, আপনি আমার সালামের উত্তর দিচ্ছেন না কেন ??কানে শুনেন না।
লামিয়া বললো ,আপনি সালাম কী আমাকে দিয়েছেন?
ছেলেটি বললো তো কাকে দিবো।
লামিয়া চুপ করে রইলো
ছেলেটি বললো আপনি কী ম্যারিড?
লামিয়া বললো, আমাকে দেখে কী ম্যারিড মনে হয়?
ছেলেটি বললো,১ম দিন বোরকা পরছিলেন তো তাই।
ছেলেটি,,,,, রহমান ,রহমান করতে লাগলো
লামিয়া বললো এখানে রহমান কে?
ছেলেটি বললো আপনাকে ডাকছি
লামিয়া বললো,আমার নাম তো লামিয়া সবাই আমাকে লামিয়া ডাকে।
ছেলেটি বললো, আমি আপনাকে রহমান ডাকবো। আচ্ছা আপনি কী সব সময় মাস্ক পরে থাকেন,একটু মাস্কটা খুলেন না আপনাকে দেখতাম।
লামিয়া বললো,না আমাকে দেখতে হবে না।
ছেলেটি বললো, আপনার ঘড়িটা অনেক সুন্দর হাতে অনেক মানিয়েছে।
লামিয়া বললো হয়েছে আর বলতে হবে না।
ছেলেটি বললো ,ঐ জন্য তো পরীক্ষার না লিখে আপনার হাতের দিকে তাকিয়ে আছি (ছোট করে বললো)
লামিয়া বললো,আপনি কী কিছু বললেন নাকি ?
ছেলেটি অভিমানি সুরে বললো, আপনার থেকে শুনতে হবে না।
একটু পর …
ছেলেটি ছোট করে ডাকলো লামিয়াকে
লামিয়া শুনে না শুনার ভান করলো
ছেলেটি রেগে গিয়ে বললো, আপনি কী কানে কম শুনেন?
লামিয়া বললো জ্বী আমি কানে শুনি না
ছেলেটি বললো, বলছিলাম যে আপনি কী জব করেন?
লামিয়া উত্তর দিলো, আপনাকে কেন বলবো
ছেলেটি বললো,ও আচ্ছা না বললে থাক
টিচাররা বললো,মেয়েরা অনেকেই দেখেতেছি মাস্ক পরে কথা বলতেছে এই মেয়েরা মাস্ক খুলো।
ছেলেটি বললো ,এইখানে একজন আছে ওকে মাস্কটা খুলতে বলেন ফেসটা দেখতাম।
লামিয়া রাগী চোখে ছেলেটির দিকে তাকালো।
ছেলেটি এক গাল হেসে দিল।
(পরের পর্ব পড়তে পোস্টে কমেন্ট করুন রিয়েক্ট দিন তাহলে লিখতে উৎসাহিত হয়)

