Nadia Rifat Ritu

Nadia Rifat Ritu

#অপত্যাশিত_কথা
#পর্ব_৫
#লেখিকা_নাদিয়া রিফাত রিতু
রুহান বললো ,আজকে আপনাকে অন্যরকম লাগছে।
লামিয়া বললো,কেন বেশি খারাপ লাগছে?
রুহান বললো,না অনেক সুন্দর লাগছে।(ছোট করে বললো ক্রাশ খাইছি চোখ সরাতে পারছি না আজ পরীক্ষায় কিছু লিখতে পারবোনা)
লামিয়া বললো, ও আচ্ছা আর কিছু বললেন নাকি।
রুহান বললো,না আপনার শুনতে হবে না।
একটু পর স্যার আসলো বললো ,যারা রেগুলার আমার ক্লাস করেছো তাদের জন্য প্রশ্ন কমন হওয়ার কথা।
লামিয়া রেগুলার ক্লাস করে তাই বললো জ্বী স্যার কমন পেয়েছি।
একটা ছেলে নাকি পরীক্ষার ফিস জমা দেয়নি স্যার থেকে দিয়েছে ।পরে ফেরত দিতে বলেছে।
স্যার বললো এ যুগে কেউ দিবে নাকি টাকা আমি বিশ্বাস করে দিয়েছি ।
লামিয়া বললো,আমি দিয়েছি আমার বান্ধবীদেরকে।
তখন রুহান বললো আমাকে দিবেন?
লামিয়া বললো, আপনাকে কেন দিতে যাবো?
রুহান হেসে দিলো।
রুহানের এই বকবক করাটা লামিয়া বিরক্ত লাগলেও কিছুটা মায়ার সৃষ্টি করছে ।যদিও লামিয়া প্রকাশ করছে না।
রুহান ওর নামটা খাতা থেকে দেখালো , লামিয়া দেখলো না।
লামিয়াকে অনেক বার ডাকলো লামিয়া না শুনার ভান করে।
লামহাকে ও বললো একটা বই কিনে নি বইটা তেমন দরকার নেই পুরোনো কারো থেকে পাইলে কিনে নিবে।

পাশে বসা রুহান শুনে বললো, আমার কাছে বইটা আছে লাগলে বলেন আমি আনবো।
লামিয়া বললো, ঠিক আছে কালকে নিয়ে আসিয়েন।
কয় টাকা লাগবে?
রুহান হেসে বলল একহাজার টাকা লাগবে।
লামিয়া বললো,মজা করিয়েন না আমি সিরিয়েসলি বলছি।
রুহান বললো, মজা কেন করবো ।
লামিয়া চুপ করে লিখতে লাগলো,
রুহান আবার লামিয়াকে ডাকলো লামিয়া কোনো সাড়া শব্দ নেই লিখে যাচ্ছে।
রুহান রেগে গিয়ে বললো, আপনি কানে শুনেন না
লামিয়া বললো, না আমি কানে শুনি না।
তখন রেগে গিয়ে রুহান অন্য দিকে ফিরে গেল।
কিছুক্ষণ পর আবার লামিয়াকে ইশারা করে বললো,
রুহানের খাতাটা দেখালো ,,,,এই যে পুরো নাম,,,

লামিয়াকে,,,ওর পুরো নামটা ,দেখালো
লামিয়া খেয়াল করলো  না।

তখন আরু আর জয়ী বাইরে দাঁড়িয়ে আছে।
রুহান  লামিয়ার প্রশ্নে like লিখে দিলো।
লামিয়া বললো বুঝলাম না এটা কেন
রুহান বললো,,,,,, বুঝতে হবে না
লামিয়া,,, আরুর দিকে আঙ্গুল দিয়ে রুহানকে দেখালো।
লামিয়া বললো: এই মেয়েটা নাকি আপনাকে পছন্দ করে।

রুহান বললো:ওকে তো বিবাহিত মেয়ের মত লাগে বাচ্চার মার মত ।
লামিয়া হেসে দিলো ,,,রুহানের কথা শুনে আর বললো না ও বিবাহিত না আপনাকে অনেক পছন্দ করে।
রুহান শান্ত ভাবে উত্তর দিলো ,না আমি ওকে পছন্দ করিনা আমি অন্য কাউকে পছন্দ করি।

Comment