বসন্ত এলো বসন্ত এলো
রঙ লাগলো মনে
বসন্তের নতুন ছোঁয়ায়
ফুল ফুটলো বনে।
মৌমাছি দলে দলে গাইছে
আজ মধুর গান
ফিরে পেল সবুজ ঘাসেরা
যেন নতুন প্রাণ ।
প্রজাপতি নাচচ্ছে আজ
গানের সুরে সুরে
কোকিলের ডাক শুনে
হৃদয় যায় জুড়ে ।
বসন্তের আগমনে হৃদয়
ঘণ্টা উঠলো বেজে
ফুল পাখিরা উঠলো যেন
নতুন করে হেসে।
Comment
