Nafisa Chobi

Nafisa Chobi

|| প্রমিস ডে ||

কথার মিছিলে ছিল সহস্র অঙ্গীকার।
কণ্ঠের জাদুতে বুনেছিলে এক মায়ার পাহাড়।
ভেবেছিলাম তোমার সুরের মতোই সত্যি তোমার কথা,
দিনশেষে উপহার পেলাম পাহাড় সম ব্যাথা।
রাখনি কথা, ভেঙেছ বিশ্বাস
মিথ্যে আশার মিছিলে দীর্ঘ হয় দীর্ঘশ্বাস।
নতুন করে কোরো না কোনো অলীক অঙ্গীকার,
অপূর্ণ কথার বোঝা বইবার শক্তি নেই যে আর।
যেই সুরেতে স্বপ্ন ছিল সেই সুরেতেই বিষাদ,
প্রতিশ্রুতি না রাখাটা তোমার পুরোনো অভ্যাস।
অজস্র প্রতিশ্রুতির ভিড়ে ক্লান্ত আমি ভীষণ
মিথ্যে প্রমিসে আজ শুধুই অন্তর দহন।

নাফিসা ছবি ✍️

Comment