Nehlin Rahman Niha

Nehlin Rahman Niha

তুই আর আম গাছ

চড়ুই পাখি, ও চড়ুই পাখি,
শুনতে কি পাস তুই আমার কথা?
যখন বলিস ‘হ্যাঁ’—
তাহলে উত্তর না দিতে কেন লিখিস ব্যথা?

আমার আছে একটি বাড়ি—
সেটিই আমার প্রাণ,
চেষ্টা করলি তুই পাবে
আমার বাড়ির সন্ধান।

আমার বাড়ির একমাত্র কন্যা—
আমার আম গাছ,
তোকে বলি,
“তুই পারতি তো গাছের মাথায় নাচ।”

পাখি, তুই বল—
আমি আসলেই কি প্রেমে অন্ধ?
তাতে কি হতে নয়,
কিন্তু মন্দ?

চড়ুই পাখি, ও চড়ুই পাখি,
তুই কি এখনও শুনছিস আমার কথা?
তুই হবি পাত্র, আমার গাছ পাত্রী,
আর আমি পাত্রীর পিতা।

ভেবে দেখ—
যখন হবি তুই ক্লান্ত,
আমার গাছে নিস বিশ্রাম,
এইভাবেই কেটে যাবে তোদের দিন কতো শান্ত।

আমি বুঝতে পারি না,
আমার বন্ধুর গাছ কি তোর এতই চেনা?
চড়ুই পাখি, এবার আমার গাছে আয় না,
আমার গাছও একুশান্তি পায় না।

আয় না, তুই আয় না…

Comment