PIJUS KANTI SARKAR

PIJUS KANTI SARKAR

রাতের জোনাকি
——————
পীযূষ কান্তি সরকার

সন্ধ্যা নামলেই —
আমার স্বপ্নগুলি জোনাকি হয়ে
ঝিকিমিকি আলো দিতে থাকে,
আমি আপ্লুত হয়ে পড়ি।
ছেলের কান্না আর বউয়ের খুনসুটি
আমার চারপাশ ঘিরে
মশারি টাঙিয়ে দেয়
জোনাকিগুলো তখন
নেমে আসে মশারির চালে।
আমি স্পর্শ করার আশায়
বাড়িয়ে দিই উদগ্র হাত
তারাও খোঁজে প্রবেশের পথ।
রাত বাড়তে থাকে
বৃষ্টি নামে —
সোঁদাগন্ধ বুকে নিয়ে
কখন ঘুমিয়ে পড়ি — জানিনা।
ঘুম ভাঙায় সকালের ঝলমলে রোদ।
রাতের জোনাকিরা
আলো ফোটার মুহূর্তেই
কোথায় যেন হারিয়ে যায়।
——–

Comment