PIJUS KANTI SARKAR

PIJUS KANTI SARKAR

কবিতা —

রাজার রাজা
——————
পীযূষ কান্তি সরকার

সুবর্ণ কিংবা হীরক জয়ন্তী নয়
নয় পূর্ণ একটি শতাব্দী পার
ভাগীরথী বয়ে চলে
আড়াইশো বছরের স্মৃতি।
সমস্ত জনবসতি এক বিরাট পরিবার
এই একাত্মবোধ ছিল যাঁর —
না-বসে সিংহাসনে,
তিনিই রাজার রাজা
শাসন করেছেন দুঃশাসনদের
ধারেন নি কারও ধার !

সংবাদপত্রের স্বাধীনতা খর্বের
জন অ্যাডামসের অর্ডিন্যান্স
ছিল তাঁর চ্যালেঞ্জের মুখে।
শুধু সতীদাহ প্রথা নয়
ভারতবাসীর মনে বপন করেছিলেন
দ্রোহের অঙ্কুরিত বীজ।
——-

Comment