দিন যাপনের কবিতারা, ২৪/০১/২০২৬
প্রবীর কুমার চৌধুরী
খিড়কি খুলে তাকায় অণুসন্ধিৎসু দৃষ্টিরা
চতুর্দিকে ছড়িয়ে পড়ছে লোভ ও ক্রোধ
শ্রদ্ধারা মিলিয়ে গেছে বিংশ শতকের গর্ভে
কালের এখন বহুমাত্রা রূপের পরিধি ছড়ায়।
পাঁচিল টপকে, টপকে সোজা লাফিয়ে আসে –
রূপের অনুরণন, ভগ্ন পড়ো মন্দিরের জঙ্গলে
বিষাদগাঁথা জীবনীকার – লিখছে মধু- রমন
পোষ্য আছে অনেক ভুল বোঝে রেতর পর।
তরুছায়ে পড়েছে শামীয়ানা ডি,জে- রা হাসে
ভাষা তো আর এখন যোগাযোগ সেতু নয়
দু – পাড়েই উপভোগ্য নৃত্যনুষ্ঠানে যাচাই পর্ব
অবশ্য ডায়েট মেনেই চলছে কর্কট সহচর্য।
নিস্প্রান ঝুলে আছে আঙিনার কলমি বেড়া
সে আঙিনায় নানান বাঁক নানান তার ধারা
মুখোমুখি কথা বলে প্রদীপেরর নিচের কালো
বাস্তব আর অবাস্তবের বর্ণনায় নিপুনতার খেলা।
ক্লান্ত দিনের শেষে বিজ্ঞাপনে ফ্যাসানের রাজপাঠ
আয়ম্য নিয়ে যায় অন্ধকারে, পরে থাকে বিভঙ্গ রূপ
সম্প্রতি ডাক দিয়েছে ” এসো গড়ে তুলি প্রগতি “,
এতো ডাকি – ফিরে যায় “:দিন যাপনের কবিতারা “।

