শূন্য যেখানে পূর্ণের বিকল্প
প্রদীপ সেন
কিছু কিছু লক্ষ্য আছে যা চিরদিন অধরাই থাকে
তবুও শিশুর চাঁদটাকে ধরার চেষ্টা মত
মানুষ তখন কল্পনাশ্রয়ী হয়
অপ্রাপ্তিকেই প্রাপ্তি ভেবে ভাবাশ্রিত সুখ অনুভব করে,
থাক না,
কিছু কিছু মানুষ যদি শূন্যকে পূর্ণ ভেবে সুখ পায়,
পাক না।
Comment

