আশ্চর্য পাগলামো
প্রদীপ সেন (আগরতলা)
আমি ধূপকে পুড়তে উপদেশ দিই না।
যে নিবেদনের জ্বলন্ত উদাহরণ
তাকে উপদেশ!
দেওয়া সম্ভব? উচিত?
ফুলকে কীকরে বলি “তুমি উৎসর্গীকৃত হও”?
আমি মহতের সম্মুখে নতজানু হতে পারি,
তাকে মহত্বের পাঠ দান!
সে আর যার কর্ম হোক, আমার নয়।
Comment

