বৃষ্টি
কাল রাতে উল্কা বৃষ্টি দেখলাম।
রাতের শুকনো রঙিন আকাশ থেকে
একে একে খসে পড়ছে উল্কারা।
এখানে।ওখানে। নিঃশব্দে।
কোনটা মৃদু,কোনটা জোরালো।
কিন্তু আমার মনের আঙিনায়
বৃষ্টি আসবে কবে?
আমার সব পাপ,কলঙ্ক,ঘৃণা
ধুয়ে মুছে যাবে।
ঘাসের নতুন পাতায় নিজেকে ফিরে পাবো।
Comment
