Ram joarder

টাকা
দুনিয়াটা বড়ই আজব শহর
শুধুই টাকার খেলা
টাকার জন্য ছুটতে তাদের যায় যে কেটে বেলা
বাঁচতে হলে চায় যে টাকা
মরলেও চায় টাকা
টাকার জন্য মানুষ গুলো ছুটছে যে সব ঢাকা
কেউ বা আবার টাকার জন্য ভিড়ছে এসে গায়ে
টাকার জ্বালায় ধরছে তারা মহাজনের পায়ে পায়ে।
কেউ বা আবার টাকার জন্য ধরছে চাকু বুকে,
যাদের অনেক টাকা আছে তারা ও তো নয় সুখে
টাকা থেকে ও নাই যে সুখ ধনী লোকের মনে
কখন যে কী হয় ভাবছে মনে মনে।

Comment