চাঁদ
চাঁদ তুমি ভাই কেমন করে
রাতের বেলায় ওঠো,
ফুলেরা সব ফোটে যেমন
তেমন করে ফোটো,
রাতের বেলায় ঘুমাই আমি
তুমি করো খেলা,
তোমার চতুর্দিকে বসায়
তারারা সব মেলা।
গভীর রাতে তুমি নাকি
বাঁশ বাগানে এসে
জোসনা আলোর ছড়াও
গভীর ভালো বেসে।
কেন তুমি দিনের বেলায়
একটু আসো না যে,
তোমার কেবল ধরতে আমার
ইচ্ছে মনের মাঝে।
Comment

