, Ramprasad Maity

বর্ষবিদায়
রামপ্রসাদ মাইতি
বছরভর হিসেব নিকেশ
ফেলে আসা স্মৃতি
ঘাত, প্রতিঘাত, বিস্মৃতি।
ক্রমবর্ধমান আকাঙ্খার ইমারত।
ধ্বস্ত জীবন, জন্ম, মৃত্যু
শরীরে লালিত রোগ জীবাণু সংক্রমণ।
ডাক্তার বদ্যি,
থানা, পুলিশ, আন্দোলন।
পাওনা গণ্ডা, চুলচেরা বিশ্লেষণ।
ধর্ম, অধর্ম, পাপ, পূণ্য
মুক্তমনা মানুষের চেতনার
রংমশালে আলোকিত আলোচিত
ক্রুশিফায়েড যীশুর রক্তাক্ত দেহ।
ধর্মের কুটচক্রে
দীপুচন্দ্র দাসের জ্বলন্ত দেহ।
যুগে যুগে পদদলিত মানবতা বোধ।

Comment