RATHIN PARTHA MONDAL

RATHIN PARTHA MONDAL

বাঁধনের পাসওয়ার্ড

প্রতিদিন বাঁধনের বাঁধন থেকে
মুক্তির উপায় খুঁজি

এই বাঁধনের বাঁধনে আটকে
থাকতে থাকতে ভুলেই যাই
সৃষ্টির শুরু থেকে
চলে আসা বাঁধনের খেলাগুলোকে

আসলে রাখীবন্ধনের খেলা যখন চলে
তখন যেন মনে হয়
পথের সাথে পথ চলেছি ইতিহাসের পথে পথে
যে পথে চললে থাকে না কোনো দুঃখ
থাকে না কোনো কষ্ট
শুধু থেকে যায় একরাশ আনন্দ, একমুঠো খুশি

জানো শিউলি,
এই খুশির মাঝেও খুশি থাকতে
চাইলেও পারি না খুশি থাকতে
কারণ, খুশি খুশি থাকতে দেয় না আমায়
বারবার মনে করায় নির্ভয়া, তিলোত্তমাদের
সময়মতো রাতের ঘুম
ধরা দিতে চাইলেও পালিয়ে যায়

আমাদের ক্ষমা করবেন আপনারা
যে হাত দিয়ে আপনাদের হাতে
রাখি পড়ানোর ইচ্ছে ছিল
ইচ্ছে ছিল আপনাদের হাত থেকে রাখি পড়ার
সেই হাতেই লেগে থাকে চাপ চাপ রক্ত
সেই রক্ত ধুয়ে পরিষ্কার করতে চাইলে
রক্ত রক্ত হয়ে গিলে খেতে আসে
ভাবি, যে পাসওয়ার্ড
হারিয়ে গেছে আমাদেরই জন্য
সেই হারানো পাসওয়ার্ডের সাথে
আমার আমিটা কি ফিরবে?

Comment