Rayhana yeasmin

Rayhana yeasmin

“দৃষ্টি ভেদ”
ভাঙবে বলে আঘাত দিয়েছ যত,
স্থিতিস্থাপকতা বেড়েছে—সয়েছি তত।
ভেবেছো, ভাঙি না কেন?
আমি তো ভেবেছি, সয়ে যাই যেন।
বোঝা–বুঝিতে ফারাকের ফেরে,
তুমি আর আমি—এই বৃত্তের ঘেরে।
প্যারাল্যাক্সে বদলে যায় দেখার ধরণ,
এক বৃত্তে দাঁড়িয়েও ভিন্ন আমাদের গণন।

Comment