Rayhana yeasmin

Rayhana yeasmin

“শেষ অনুভূতি ”

মৃত্যুদূত শিয়রে দাঁড়ালে
কী ইচ্ছা জাগে মানুষের?
এখনও কত কাজ বাকি!

সন্তানকে দেখবে কে?
নাকি প্রিয় মানুষকে
শেষবার দেখার সাধ জাগে?

কোন পিছুটান টেনে ধরে?
হলাম না বিশেষ কেউ—
নিঃশ্বাস শেষে মুছে যাবে অস্তিত্ব।

কণ্ঠরোধ করে
কি এই দুঃখ?

Comment