Rayhana yeasmin

Rayhana yeasmin

“গরম ভাতের গল্প”
‘অনেক পথচারী না দেখার ভান করে চলে যাচ্ছিলো, কেউবা অবাক হয়ে দেখতে দেখতে যাচ্ছিলো। একটা লোক নীল শার্ট পরা ফুটপাতের উপর উপুড় হয়ে পড়ে ছিল,হাত পা কাঁপছিল। রফিক যাত্রী নামিয়েছে শহিদুল্লাহ হলের সামনে। সেখান থেকে যাচ্ছিল নীলক্ষেতের দিকে। রিকশা খালি থাকায় নিজে গিয়ে অন্যদের সাহায্যে তাকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন থেকেই রফিকের ঝামেলা শুরু।’—‘রফিক বলে দিয়েছে ভাপ উঠা গরম ভাত যেন আনা হয় তার জন্য। শাহজাহান আর গফুর ফিরে দেখে রফিক কাকা ঘুমিয়ে আছেন।কাছে গিয়ে বুঝতে পারে আবার তিনি জ্ঞান হারিয়েছেন
গরম ভাতের থালা পাশে রেখে তারা ব্যস্ত হয়ে পড়ে রফিক কাকা কে নিয়ে। গফুর ছোটে ডিসপেনসারির দিকে । গরম ভাত আর রফিক পাশাপাশি থেকে ও একে অপরকে স্পর্শের মধ্যে আনতে পারে না, থেকে যায় স্পর্শের বাইরে। গরম ভাতের ধোঁয়া মিলিয়ে যায় রফিকের নিঃশ্বাসের সাথে।’আমার সমান্তরাল বই এর অন্তর্ভুক্ত গল্পের খন্ড এটা। গল্পের নাম “গরম ভাতের গল্প”।

Comment