Saikat samanta

Saikat samanta

শিরোনামঃ তোমাতে মরণ।
লেখায় :সৈকত সামন্ত।
তারিখ:২৮/০১/২০২৬

নারী তো রোদ্দুর খুশির মত চিকন
চোখে মুখে লেগে থাকা সে মায়াঞ্জন।
বসন্তের পাতার মতন চাদরের গরম
বালুচরের উর্বর পলি মায়ের আসন।
জীবন যুদ্ধ থেকে চুরি করা কিছুক্ষণ
শরীরি ভাষায় আবেশ করা শিহরণ।
জীবন বৃন্তে ফোঁটা সুগন্ধি ফুল যেমন
আপন নাড়িতে পাওয়া আশ্চর্য স্পন্দন।
বিপুল আঁধার আলো করা আগমন
অনভিপ্রেত ইচ্ছে ভালোবাসা অকারণ।
দুঃখ রাতের গান যেন কবিতায় মগন
নীলাকাশে যেন শুভ্র বলাকার ঊড্ডয়ন।
কাঁসাইয়ের গাঙচিল প্রকৃতির সবুজ মন
সৃষ্টির মনের কথা শেষ প্রেমের আবাহন।
উত্তাপ দীর্ঘ রজনী প্রাতের উত্তরায়ণ
যৌবনে আগুন ধরানো উদ্দাম উপবন।
অপরূপ ধাক্কা দেওয়া ঝড় নির্বাপন
অক্ষরেখা ভেঙ্গে ফেলা নতুন আলাপন।
সন্ধ্যার অগোছালো ঠেউয়ের নাচন
তব কুয়াশাজটিল খাঁজে কোটির মরণ।

Comment