ভাসান
শৈলেন কুমার দত্ত
জমিয়ে খিচুড়ি রান্না অলস সন্ধ্যায়
উল্লাসে সুসিদ্ধ সব আর ঠিক রেখা বরাবর
কয়েকটি নিভৃত চিত্ত আনন্দে অস্থির
এই ফলাফলে যারা হৃষ্টপুষ্ট অথবা মধ্যবিন্দু র খোঁজে বিনিদ্র সেই দুদলের সঙ্গে আমি সেদিন মুখোমুখি্্
বিলিয়ে দেবার জন্য মজা এনেছিলাম মুচমুচে
পানীয় ছিল গাঢ় সুস্বাদু ওরা সব নির্বিকার
চুমুকের পরিবর্তে ভেঙেছে ভৃঙ্গার
অভিমানী ফুল তাই চলেছে ভাসানে …
—————–
18/ এ,ডাক্তার চ্যাটার্জি লেন, শ্রীরামপুর হুগলি পিন 712201 ফোন 9674547252
Comment
