Sandip Ghosh

Sandip Ghosh

পথশিশু জন্ম নেয়
পথের ঠিকানাতে ,
শেষ বিকেলের স্বপ্নে
মেলে একমুঠো মুড়ি |
কেন যে এমন হয় !
খবর কেউ কি রাখে ?
সাত বছরের বালিকার স্বপ্ন
একটা একটা মুড়ি,
সুখ এনে দেয় সপ্নের প্রাচুর্য্যের |
রামবাবুর ছয় বছরের মেয়ে
রঙিন সপ্নে বিভোর থাকে
পুতুলসাথী কিংবা খেলার মাঠে ,
উত্ফুল্লের ফুলঝুরি ওড়ায় ,
তার স্বপ্নবিকাশ প্রবহমান |
প্রতি ক্ষণে ক্ষণে তাড়িত
অভুক্ত রুগ্নশরীর জীবন বাজি রেখে
ব্যস্ত রাস্তার ভিড়ে অন্ন খোঁজে
শেষ বিকেলের স্বপ্নেও |

Comment