Sangsodhika Mukhopadhyay

Sangsodhika Mukhopadhyay

আচ্ছা, মৃত্যুকে এত ভয় পাও কেন তুমি!
এর অগ্রহণযোগ্যতা কেন অর্বাচীন –
এই প্রাচীন প্রাজ্ঞের দেশে!
দেশ-কাল-গণ্ডী পার করে আদি ও অকৃত্রিম এই স্নেহমায়াই তো চেনায় জীবনের আসল খনির স্বাদ!
বড়ো মধুর, মুক্তির অবলোকনবাদ।
চেতনার সূক্ষ্মাতিসূক্ষ্মের পর্যাপ্ত পরিমায়া! বিশ্বাসের বিশ্বস্ত সংজ্ঞা বিবর্ধনকারী যোগ।
সেই পরম ব্রহ্ম, যার পিছনে ধাবিত মহাকাল..
আমি চিনি তাকে ‘জীবন’ নাম নিয়ে,
তুমি বলো -‘মৃত্যু!’

Comment