SHAONLI SARKAR

SHAONLI SARKAR

শিরোনাম ঃ আমি আমার মত
কবির নাম ঃ শাঁওলী সরকার

আমি আমার মত, হতে চাই না অন্য কারো মত।
নিজের প্রতিবাদী মনকে নিয়ে আছি বেশ সুখে।
আসে যদি দুঃখের ঢেউ, সামলাতে হবে তখন নিজেকে একাই।
এগিয়ে যদি কেউ না আসে পাশে,
ক্ষতি নেই তাতে।
নিজেকে গড়ে নিয়েছি আমি এক কঠিন রূপে।
আমার চারপাশে ঘিরে নিয়েছি এক কঠিন বর্ম।
তাকে দেখতে পাওয়া নয়কো কারো কর্ম।
সমাজ বলে আমাকে অনেক কিছুই
সে ভাবনা তাদেরই থাক, আমার নেই কো মোটেও।
আমি বাঁচি আমার আপন খেয়ালে।
কাউকে বিন্দুমাত্র কোন কষ্ট না দিয়ে।
তাই লোকে কয়, আমি নাকি অহঙ্কারি!
সেই যাই বলুক, মন্দ লোকে বলে মন্দ কথা।
আমি আমাকে নিয়ে হয়ে থাকি আজ একটু অহঙ্কারী।
রূপ যৌবন – সে তো দু দিনের সাথী।
না থাকে যদি কোন অহঙ্কার, তাহলে আমি কি নিয়ে বাঁচি?
মৃত্যু এলে হাত ধরে নিয়ে যাবে
আমার সব অহঙ্কার।
খালি হাতে পড়ে রইবে আমার শব।
থাকবে শুধু তখন বিদায় নেবার পালা।
শেষ যাত্রার চার কাঁধে উঠে যাবো আমি আমার অহঙ্কার সাথে নিয়ে।
আমার স্মৃতি কইবে বার বার – আমি আমার মত।

Comment