SHAONLI SARKAR

SHAONLI SARKAR

শিরোনাম – দিনযাপন
কলমে – শাঁওলী সরকার

পূব আকাশে মেঘ জমেছে কালো|
সন্ধ্যের আকাশে নিভে আসছে আলো|
ক্লান্ত পাখিরা ফিরে চলে তাদের নীড়ে
সুখ পাখি ডাক দিয়ে বলে,এসো ফিরে মেঘেরা যেন আজ ঝড়বে অঝোরে,
চাতক বসে রয় আজ নীরবে |
সন্ধ্যের আবছায়া অন্ধকারে পুকুর ধারে
ক্ষান্ত বুড়ি তোলে শাক দ্রুত লয়ে|
কাল সকালে বাজারে বেচবে সেই শাক |
সেই আশে বসে রয় তার অন্ধ বুড়ো |
বুড়ি আনে মাথায় করে বেঁধে আনে নানা শাক|
বাড়ি এসে বুড়োরে কয়,কাল শাক বেঁচে তোমারে দেব দুটো ভাত|
পেটটি ভরে খেয়ো শাক আর ভাত|
তাই শুনে বুড়োর অন্ধ চোখে দেখা দেয় যেন পূনির্মার আলো|
রাতে শুধু দুটো শুকনো মুড়ি চিবিয়ে দেখে পেট ভরে খাবার স্বপ্ন |
বুড়ি ভাবে,কখন ফুটবে আলো ,কখন হবে এই রাতের শেষ |
বাজারে বেঁচে এই শাক বুড়োর মুখে জোটাবে দুটো অন্ন|
রাত বাড়ে ,অঝোর ধারায় নামে বৃষ্টি |
বুড়ো বুড়ির ফুটো ছাদ দিয়ে টুপটুপ করে ঝরে সেই বৃষ্টি |
ভোর হলে মাথায় বেঁধে শাকের বোঝা বুড়ি চলে বাজারের দিকে|
বেলা শেষে চাল কিনে আঁচলে বেঁধে ছোটে বাড়ির দিকে|
আজ বুড়োবুড়ি পেট ভরে খেল দুমুঠো অন্ন|
তাই দেখে বিধাতাও যেন হয়েছেন অতি প্রসন্ন |

Comment