SHAONLI SARKAR

SHAONLI SARKAR

শিরোনাম ঃ বসন্তের আগমনে
কলমে ঃ শাঁওলী সরকার

বসন্ত এল নিয়ে শিমুল,পলাশের বন্যা ।
দিগন্ত বিস্তৃত নানা রঙ বেরঙের মেলা।
আহা, কি অপূর্ব নয়নাভিরাম দৃশ্য,
মন পরে রয় সেখানে, অশান্ত লয়ে।

প্রকৃতির মাধুর্য্যকে বসন্ত করে আহ্বান,
মুগ্ধ চোখ চেয়ে থাকি অপরূপ মহিমায়।
শিমুল, মহুলের সুবাসে জাহে প্রেমের নেশা,
সেই নেশায় মেতে ওঠে নরনারীগন।

অগ্নিশিখার ন্যায় জ্বলে ওঠে পলাশের বন।
ফাগুয়ার রঙিন বাতাস ওড়়ে আকাশে |
মিলন,বিরহের রঙের উৎসবে জেগে ওঠে,
মনে প্রানে লাগে রঙের নতুন নেশা।

ফাগুন,চৈত্রের সমারোহে বসন্ত ভাসে দূরন্ত,
লহরে লহরে বয়ে চলে যৌবনের ন্যায়।
আমের মুকুলের সুবাসে ভাসে আনন্দ।
শীতের শেষে সানন্দে করি বসন্তকে আহ্বান।

Comment