শিরোনাম ঃ বন্ধু প্রকাশ
কলমে ঃ শাঁওলী সরকার
কত বছর আগে প্রকাশিত হয়েছিলেন
আমাদের স্বনামধন্য এক বন্ধু।
সেই বিশেষ দিন থেকে হয়েছিল তার শুভ যাত্রা শুরু।
বন্ধুত্ব তার মোদের সাথে অনেক বছর আগেই,
তখন তারে আমি চিনতাম না তেমনি করে,
এখন চিনি খানিকটা সুরে।
আমি বরাবরই থাকতাম কিছু পোলাপান থেকে একটু খানি দূরে।
মহাশয় গম্ভীর ভারি, গম্ভীর তার স্বর
মাঝে।
মেজাজটা তার থাকে বোধহয় আপন খেয়ালে,
কখন কখন বন্ধুদের প্রতি খেয়াল হলে ফাটেন বোম করে।
লেখনী তার অতি চমৎকার, জানেন তিনি নানা শিল্পকলা।
আঁকেন ভালো, ভালো গড়েন নানা মূর্ত্তি। আমরা বন্ধুরা হই মুগ্ধ দেখে তার সৃষ্টি।
দুখের বিষয়, সম্প্রতি তিনি হয়েছেন মেঘনাদ,
আড়াল থেকে দেখেন আমাদের বন্ধুদের সব কথোপকথন,
আওয়াজ দেন না মোটেও।
তার অভাবে ব্যথিত মোরা, বোঝেন নাকো তিনি।
তার ব্যস্ততা দেখে দুঃখিত হই খানিকটা।
ব্যস্ততা বাড়ুক জীবনে তার,
লক্ষ্যে পোঁছোক তার জীবন।
যদি তিনি আসেন সপ্রকাশে আনন্দিত হই সকলই।
কবে আসবে সেই দিনটি মোদের,
ভাবছি বসে আমরা সকলেই।
কি আর দেবো উপহার তাকে!
কাঁচা হাতের এই লেখনী দিয়ে শুভেচ্ছা জানাই তাকে!
ভালো থাকিস বন্ধু তুই – এইটুকু মোর কামনা।
SHAONLI SARKAR

Comment
