আজ বিশেষ দিনে আমার বিশেষ মানুষের জন্য এই কবিতা।
শিরোনাম : আমার প্রেমিক
কলমে : শাঁওলী সরকার
যে ভালোবাসায় আছে অগাধ বিশ্বাস সে তুমি,
যে ভালোবাসায় আছে অফুরন্ত ধৈর্য্য সে তুমি,
যে ভালোবাসা নিয়ম মানে না সে তুমি।
ভালোবাাসায় আছে অনেকটা খুনসুটি,
ঝগড়া,মান অভিমান সবটাই তোমার লাগি।
তুমি থেকো আমার চিরকালীন প্রেমিক হিসেবে ,
ভুলি কেমনে, বেসেছি ভালো যেমনে,
সুমধুর ধুন তুলে রিনিঝিনি বাজে নূপুর তেমনে।
হৃদয়ের ধ্বনি তোলে সংগোপনে, আড়ালে।
মনের আহ্বানে থেকো প্রেমিক পুরুষ হয়ে।
সমাজের বন্ধনে বাঁধলে গো আমারে বঁধু করে।
সাত জন্ম পাশে থেকো প্রেমিক স্বামী হিসেবে।
তুমি চাও যেভাবে হয়ে উঠবো আমি সেভাবে,
ধরা পড়েছি যে আমি তোমার প্রেমের বাঁধনে|
আমি সর্বস্ব দিয়ে ভালোবেসেছি তোমারে।
সারা জীবন থাকো আমার প্রেমিক হয়ে।
SHAONLI SARKAR

Comment
