SHAONLI SARKAR

SHAONLI SARKAR

শিরোনাম ঃ শুধু তোমার জন্য
কলমে ঃ শাঁওলী সরকার
তারিখ ঃ 31/01/2026

তুমি আসবে বলেছিলে আলো আঁধারিতে,
পিদিম জ্বালিয়ে ছিলাম সেই রাতে।
আমি রইলাম বসে দুয়ার আগলিয়ে,
তুমি এলে, দিলাম আমি দুয়ার খুলে।
মনের আকাশে বইলো কত প্রেমের আলো।

তোমার মুখের উজ্জ্বল হাঁসিতে,
সে হাসিতে আমার কুঁড়ে ঘরটি উঠলো ভরে,
আমার বাগানের হাঁসনুহানা,বেলির গুচ্ছ
তারা দিল ছড়িয়ে স্নিগ্ধ বায়ুর সুবাসে।
প্রেমের সুধা ছাইলো মোর ছোট্ট কুটিরে।

তুমি বুক ভরে নিলে শ্বাস সুগন্ধের সুবাস।
বললে হেঁসে, প্রানে যে বয় কেবল তোমার সুবাস,
হলাম আমি বিগলিত, হয়ে তোমার প্রেমে বন্য।
তোমার বাহুডোরে নিলে বেঁধে মোরে।
আমার প্রান প্রতিষ্ঠিত হল তোমার বাহুডোরে।

তোমার প্রশস্ত বুকে নুইয়ে আমি মাথা,
যাই গো হারিয়ে যেন এক স্বপ্নপুরিতে।
মনে মনে খুঁজে বুনে চলি প্রেমের রূপকথা।
মুখে নেই কোন ভাষা মোদের,
চোখে চোখে হয়ে চলে কত প্রেমের কথা।

নিঃশব্দ রজনীও সঙ্গ দেয় মোদের সাথে,
নির্জনে বসে রই আমরা আঁধার রাতে,
এভাবে কাটিয়ে দিই বিনিদ্রিত কত যে প্রহর,
সেই রাত ছিল প্রেমের পিদিমের শিখায় উজ্বল ।

Comment