শিরোনাম ঃ ছোট্টবেলার বন্ধু
কলমে ঃ শাঁওলী সরকার
আমার আছে একখান সেই _ ই ছোট্টবেলার বন্ধু।
এখন তার উদরটি হয়েছে বেশ খানিকটা স্ফিত।
দূর থেকে লাগে বেশ, চিনতে অসুবিধে হয় নাকো মোটেও।
ছোটবেলায় আমরা করি নি মোটেও ঝগড়া এতখানি,
এখন চুটিয়ে ঝগড়া করি মনের সুখে ততখানি।
মাঝে মাঝে এমনও হয় থামাতে ঝগড়া লাগে রেফারি মোদের।
আমি বিশুদ্ধ বাঙ্গাল, সে নাকি শুদ্ধ ঘটি।
আমি খাই নাকো কচু, তবু বার বার বলবে, তুই খাস কেন এত কচু?
রেগে গিয়ে বলি বেটা, ধরতে পেলে ওঠাবো তোর ছাল চামড়া।
আবার তার ভালো লাগলে আমার পাঠায় সে নানা চকলেটের ভান্ডার।
বলি, ওরে পাঠাস নারে আমারে এত চকলেট,
রক্তে বইছে যে এখন আমার মিষ্টত্ব,
বেড়ে গেলে সে মিষ্টত্ব হবে আমার হয়রানি।
তবু সে পাঠায় বারে বারে এতখানি।
বলুন দেখি, লাগলে দাঁতে এখন পোঁকা,
দাঁত দেবে যে আমায় ধোঁকা।
বন্ধু আমার বড্ড গুনি,বলবো তার গুনের কথা অন্যদিন তার সেই কাহিনী।
নামটি তার বললে পরে ,পিঠে ভাঙ্গবে আমার লাঠি|
আমরা ঝগড়া ঝাঁটি করে আছি বেশ।
ফিরে পেয়েছি মোদের সেই শৈশব খানি।
চলুক মোদের এভাবেই বন্ধুত্ব,যতদিন আছি বেঁচে।
SHAONLI SARKAR

Comment
