Shree swapon Kumar Mondal

Shree swapon Kumar Mondal

আমায় মনে পড়ে
শ্রী স্বপন কুমার মন্ডল
(একটি কবিতার কবি)

মনে আছে
মনে পড়ে !
একদিন এই বৃক্ষের তলে
তুমি আমি বসে ছিলাম দুজন দুজনেরপাশে
ছিল অন্যন্য আয়োজন, উচ্ছল ছিল মন
বিছায়ে দিয়েছ আঁচল
ভরা যৌবন ভরা ভাদরে।।
আজো সে নীপ শাখি,
কাঁদে কত
ঝরায়ে অশ্রু আঁখি, বীহগি ডেকে ফেরে
ভুলিতে পারিনা শুধু আজ তাহারে।।
সেই কমল হাঁসি, চাঁদের মত মুখো শশী
লয়ে বেদনা রাশি শুধু তাকাই ঐ সু-দুরে।
কত কথা কত সুর
মৃদু কাঁপা অন্তর দুরদুর
ওমিও বাণী আজিও হৃদয়ের মাঝে ঘিরে মরে।।
তারিখ -৪/২/২০২৬.

Comment