জিপিএ-3 উধাও
============
সুভাষ সর্ব্ববিদ্যা
রফিক সাহেব একজন ব্যবসায়ী। তাঁর কী ধরনের ব্যবসা অবৈধভাবে টাকা কামিয়ে বেশ ফুলে-ফেঁপে উঠেছেন। শহরের এক প্রান্তে আরেকটি নতুন ফ্ল্যাট নিয়েছেন। নতুন বউ নিয়ে তিনি এই বাড়িতে থাকেন। তবে,অন্য দুই বউকেও তিনি অসুখে রাখেননি। তাদেরকেও দুইটি ফ্ল্যাট দিয়েছেন।
নতুন বউ জিপিএ-3 নিয়ে এবার এইচএসসি উর্ত্তীণ হলো। বউয়ের অনাকাঙ্ক্ষিত সাফল্য! রফিক সাহেবের মনে ঈদ উৎসবের বন্যা। কারণ,তাঁর দৃষ্টিতে অন্য দুই বউ সুন্দরী বটে কিন্তু অকর্মার ঢেঁকি। লেখাপড়ারও ছিটে ফোঁটা নাই। তিন কেজি মিষ্টি কিনে তিনি বাসার পথে পা বাড়ালেন। মেইন গেইটের সামনে পৌছতেই তিনি প্রথম হোঁচটটি খেলেন। মেইন গেইট খোলা। আরেকটু সামনে এগিয়ে তিনি দ্বিতীয় হোঁচটটি খেলেন। দরজার মূল দরজা খোলা। নিচে পড়ে থাকে একটি চিরকুট। চিরকুটটি হাতে তুলে তিনি খানিক চোখ বুলিয়ে নিলেন। চোখ ওঠে কপালে। আলমারীর দিকে চোখ যেতেই তিনি তৃতীয় হোঁচটটি খেলেন। ছুটে যান আলমারীর কাছে। ত্রিশ ভরি স্বর্ণ উদাও।
এতোকিছুর পরও রফিক সাহেব মনোবল হারাননি। নিজেকে স্থির রেখে সালামকে ফোন দেন। সালাম তাঁর স্কুল বেলার বন্ধু। রফিক সাহেবের মুখে একটি দুঃখজনক সংবাদ শোনে সালাম সাহেব দ্রুত সময়ে ছুটে এলেন। ঘটনার আদ্যপ্রান্ত জেনে পরামর্শ দেন কালাম হুজুরের কাছে যেতে। কালাম হুজুর পাত্রে স্বচ্ছ পানির দিকে তাকিয়ে সবকিছু বলে দিতে পারেন। তাই হলো। সালামকে নিয়ে রফিক সাহেব গেলেন হুজুরের কাছে।
হুজুর প্রথম সম্মানী নেন ত্রিশ হাজার টাকা। এই টাকা তিনি নিজ হাতে নেন না। তাঁর একজন ক্যাশিয়ার রয়েছেন। ক্যাশিয়ার নগদ বুঝে পেলে একটি স্লিপ ধরিয়ে দেয়। এরপর হুজুুরের সাক্ষাত পান।
রফিক সাহেব স্লিপখানি হাতে নিয়ে হুজুরের সাক্ষাতপ্রার্থী হলেন। হুজুর খানিক পাত্রের দিকে তাকিয়ে রফিক সাহেবের দিকে দৃষ্টি দিলেন। হুজুরের চোখ জোড়ায় বিষ্ময়। বললেন-ভাইজান,কেইস জটিল।
-হুজুর বুঝি নাই। রফিক সাহেব বললেন।
-পঙ্খি উড়াল দিছে।
ভদ্রলোকের মেজাজ পৌছালো তিরিক্ষে। চেঁচিয়ে বললেন,ধুর মিয়া! এইসব আন্নে কিতা ক-অন? আঁর বউ পাখিনি? পাখি হয় যে উড়াল দিবো?
-ভাইজান,অতো চিল্লাইয়েন না। এগিন আঁর মুখর হতা নয়। আঁর হানি কয়তাছে,হেতি ম্যালা দূর উড়ি গেছে।
-হ! বুজ্জি। তো পাখি কতো দূর উড়ি গেছে?
-সোয়া তিনশো মাইল।
-ধুর মিয়া। আন্নে এইসব কিতা কঅন? হের মাথামুণ্ডু কিচ্ছু বুঝবার হারিনা। কাইল রেজাল্ট দিলো। বউডি আমার জিপিএ-3 পাইলো। আর আন্নে ক-অন….
হুজুর,আল্লাহ খোদার দোহায় লাগে। মনিকারে ছাড়া আঁই বাচুম না। হার্ট ইটাক হইবো মনে লয়। আন্নে আরেকখানা ভালা গরি চান।
-ভাইজান,বন্দুক’র গুলির মিস আছে। আঁর হানি হড়ার কুনো মিস নাই।
-হুজুর,ক্যানে বিশ্বাস করুম ক-অন? পড়শুদিন হেতে ঘরত আছিলো। একদিনের মধ্যে ক্যানে সোয়া তিনশো মাইল উড়ি যাইবো? হুজুর,আঁর মনে হইতাছে,আন্নের হানিপড়ায় ভুল হিসাব মারতাছে!
-না ভাইজান,না। আঁর হানি পড়া ঠিগাছে।
হুজুর তাঁর নিজ সিদ্ধান্তে অনঢ় রইলেন।
রফিক সাহেবের কোন যুক্তি ধোপে ঠিকলো না।
রফিক সাহেব নিরাশ হলেন। বন্ধু সালাম এবার পরামর্শ দিলেন। থানায় গিয়ে একটি জিডি করতে। ভদ্রলোক ছুটে গেলেন থানায়। জিডি হলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ দিলেন, পত্রিকায় একটি ’হারানো বিজ্ঞপ্তি’ দিতে। এবার ছুটে গেলেন তিনি পত্রিকা অফিসে। পত্রিকার বিজ্ঞাপণ গ্রহিতা রফিক সাহেবের বিজ্ঞপ্তিখানি সাজিয়ে নিলেন। উপরে লিখলেন ’হারানো বিজ্ঞপ্তি’।
উপরের লেখাখানি রফিক সাহেবের মনে ধরলো না। তিনি নাখোশ হলেন। বললেন,ভাই উপরের হেডিং চেঞ্জ করান লাগব।
-কেন কি সমস্যা? বিজ্ঞাপন গ্রহীতা বললেন।
-সমস্যা আপনের নয়। আমার জীবন-মরন সমস্যা।
এখানে লেখেন ”জিপিএ- 3 উধাও”।
বিজ্ঞাপন গ্রহিতা মুচকি হেসে বললেন-স্যার,পত্রিকায় ’হারানো বিজ্ঞপ্তি’ এইভাবে যায় না। রফিক সাহেব এবার চেঁচিয়ে উঠলেন। বললেন-দূর মিয়া,টিঁয়া খরচ করুম আঁই। আন্নের কিল্লাই এত মাথা ব্যথা হর? আন্নেরে যা কইতাছি,তা-ই লিখেন।
অবশেষে বিজ্ঞাপন গ্রহিতা ভদ্রলোকের কথা মেনে তাই করলেন-লিখলেন,জিপিএ-3 উদাও।
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং
Subash Sarbabiddya

Comment
