Supravat Metya

অন্ন সে জীবন
সুপ্রভাত মেট্যা

চাল ফুটিয়ে বসে আছ তুমি।
উনুনের আঁচ প্রায় নিভে আসছে।
কাঠের অবশিষ্টাংশ তুলে,
জল ছিটিয়ে জ্বলানি সংরক্ষণ করছ তুমি
শান্ত আদরে।
একরাশ ক্ষুধা
বুক ফাটিয়ে চিৎকার করছে তোমার
দুপুরের দক্ষিণদিক থেকে।
খোলা হাওয়া এসে পড়েছে ঘরে।
গরম লাগছে;
তাই ছলেরা জিহ্বার আড়ালে, রসে,
ভাপে মুগ্ধ হয়ে,
ঘ্রাণ নিচ্ছে ভাতের।
অন্ন সে জীবন উতরে যাচ্ছে তোমার।

কবির নাম :-সুপ্রভাত মেট্যা
গ্রাম :-বলরামপুর
পোষ্ট:-জয় বলরামপুর
থানা:-তমলুক
জেলা :-পূর্ব মেদিনীপুর
পিন:-৭২১১৩৭

Comment