শিরোনাম – ধর্ম হতে প্রেম বড়
কলমে – সুরঞ্জন ঘোষ
তারিখ ২১/০১/২৬
হাসিতে ভুলায়েছে মন
রূপে মোরে করেছে পাগল,
গুণে গুণ করেছে আমারে
কেমনে যে ছিঁড়ি সে আগল ।
নাম তার শোনা হয়নি তো
এই জানি অনামিকা রূপা,
নামে কিবা আসে যায়
হোক না সে কিঙ্করী গোপা ।
হাতে হাত চোখে চোখ
ঠোঁটে রাখা আলতো পরশ,
প্রেমের ভেলায় ভাসি
কেটে গেল দিন কি বরষ ।
একদিন পিছু হতে আসি
কে ডাকিল – ‘তহমিনা ‘ বলে ,
ধর্মের মেকি পৌরুষে
বলে-‘ তুই হিন্দুর ছেলে ।’
বাধালো দ্বন্দ্ব খুব
ভিতর আর বাইরের আমি ।
ধর্ম ও জাত হতে জেনো
প্রেম হল আরো বেশী দামী ।
সমাজ বলল হেঁকে কবি
বিজাতীয় প্রেম অবাঞ্ছিত মানো,
মানবতা ধর্ম মোর জাতেও মানুষ
মানুষ বিজাতীয় হয় কি কখনও ?
অজ্ঞাতে ভালোবাসা যদি বাধা নয়,
সজ্ঞানে অবাঞ্ছিত এ মানিব নিশ্চয় ।
Suranjan Ghosh

Comment
