আধুনিক হিব্রু সাহিত্যের দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
প্রথম সর্গ
৪
ভয় থেকে জেগে ওঠে সকাল। ধোঁয়া থেকে মুচড়ে আনলো আলোয়, তিনটে কাঁটাবাদামের গাছ হাজির এই সকালে
যেন বেরিয়ে এলো জীবিতদের দেশ থেকে:
আমার বোন ওদের কাছাকাছি দ্যাখে।
বোন চিৎকার করে ওঠে না। কেবল আনন্দ ফুটে ওঠে কণ্ঠে। ন’জন সন্ন্যাসিনী
অন্ধকারে নিঃস্তব্ধ আমার বোনের কাছে
যেন মনুমেণ্টগুলোর মুখ কোনো বিদেশি শহরে।
Comment

