আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী,
প্রথম সর্গ
১১
বাড়ির দেয়ালগুলো উজ্জ্বল।
কোনো নারী সন্তানের জন্ম দিতে উপুড় হয়নি মেঝেয়।
কোন মানুষ রক্তাক্ত চিৎকার
করে না। ক্ষমায় প্রস্তুত
তাদের বিছানা।
বেশ্যার পাওনার মতো ছোটখাটো ক্ষমা ঝরে পড়ে কোলে।
আর তার আলো ঝরছে ফোঁটায় ফোঁটায় উষ্ণ।
যদি তুমি আমাদের কাছে না আসো
—কেমন করে সান্তনা পাবো আমরা?
Comment

