Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

প্রথম সর্গ
১২
রাতের পর রাত
সিস্টারেরা হাঁফায় ওদের বিছানায়
যেন মইয়ে তোলা হয়েছে।
তাদের শরীর কাঁপে।
আর এই রাতেও, আকাঙ্খায় ভারী,
ওদের ত্বকের ওপর গাউনগুলো জ্বলছে।

তাঁর উঁচু জায়গায়,
শান্ত গাছের মত একা,
তিনি দাঁড়িয়ে।
আর মাতা ও পিতার আলো
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে তাঁর
মুখমণ্ডল থেকে।

তখন তাঁর উজ্জ্বল শরীর আবির্ভূত হোলো
একটা সোনালী ফ্রেমের মধ্য থেকে
প্রভু! তিনি নেমে আসেন
একটা কাঁটার মইয়ের ওপর
রক্ত পড়ছে না তাঁর।

তাঁর পাতলা অঙ্গপ্রত্যঙ্গে
দোল খান তিনি।

Comment