Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

প্রথম সর্গ
১৩
নিষ্পাপদের করুণাদানকারী
আসেন।
তুমি আমার কন্যা–
ব’লে আমার ওপর ঝুঁকে পড়েন তিনি–
সূর্য।
তুষার।
উত্তাপ।
ঐ সব বিদ্ধ করে আমার মাংস।
তাঁর জ্বলন্ত ললাট আমার মুখমণ্ডলে
আর সেই মহান সমুদ্র আমার ভেতর।
তিনি ছাড়া কোনো পৃথিবী নয়।
তিনি ছাড়া আর কেউ নয় আমার ভেতর।

কেবল আত্মাই জেগে আর জানে
যে এটাই জানার কামনা।

Comment