আধুনিক হিব্রু সাহিত্যের দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদক: স্বপনকুমার পাহাড়ী
প্রথম সর্গ
১৪
দিতে ভালোবাসতে সেই
পথচারীরা তুষারের ভেতর। পীড়িত জনেরা। পীড়নকারীরা। সবই
হারিয়ে গেছে, কেননা হারিয়ে গেছে তারা। তাদের করুণায়
ফিরিয়ে আনতে
উন্মুক্ত বাহুতে
ঘন্টাধ্বনিতে
রক্তে।
নয় বোন খুশিতে সিক্ত।
ভালোবাসার জন্যে
জাগে সকাল।
আমার ছোট্ট বোন
ভয় পায়।
Comment

