আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ষ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
দ্বিতীয় সর্গ
১৭
তুমি ক্ষুর ছুঁড়তে থাকা উঠতে অক্ষম রক্তাক্ত ঘোড়ার মতো উল্টে ফেলে ঠেসে ধরা কোনো শহর দ্যাখোনি।
ঘন্টাগুলো বাজছে।
শহর।
শহর।
কেমন শোকে একটা শহর
যেখানকার মানুষেরা মারা গেছে আর মৃতেরা বেঁচে আছে
হৃদয়ে।
ঘন্টাধ্বনি।
সিস্টারেরা তৈরি এখন।
ঘণ্টা বাজছে,
এক সুরে বেজে ঘণ্টাগুলো বোঝায় ওদের
নির্দিষ্ট খাবার,
পূর্বনির্দিষ্ট সময়ে
মূল্যের বিনিময়ে। আর পাঁচিলটা সরিয়ে রাখে ওদের
পৃথিবী থেকে।
ন’জন ’ছোট্ট সিস্টার’ সম্ভ্রমে পায়চারি করে।
তাদের পোশাক ভাসে। মিছিলে ।
আমার বোন বসে থাকে জানলায়।
একটা ভাইয়ের জন্যে অপেক্ষা করে সে।
Comment
