Swapankumar Pahari

লড়াই
স্বপনকুমার পাহাড়ী

মাগ-ভাতারে লড়াই ক’রে রাতটা হ’লে কাবার
থামলো, তবে পরের রাতের জন্যে তৈরি আবার!
কিসের জন্যে লড়াই ওটা গুপ্ত
রইল কেবল, কারণ ওরা চুপ তো
মুখ খোলে না কারো সামনেই,–দিব্যি গিলে বাবার?

Comment