Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

দ্বিতীয় সর্গ
২০
দ্বিতীয় ক্রিস্টিনা (ঈশ্বর একজন
কিন্তু পিতা একজন নন) একজন লাল মাংসের কুমারী, একটা চমৎকার ঘোটকী।
কেবল অবয়বে!
সূর্যকিরণে আহত।
আর ভালোবাসার মতো কিছু ভাবা যায় না।
আসে উত্তাপ।
আসে বরফ।
সে ঘুমোনোর জন্যে খাটে,
বোন ক্রিস্টিনা। সারাদিন রাগে
ছোট বোনগুলোকে খেদায় সে–
সারাদিন
নতজানু থাকে সেই কুমারী।

Comment