Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

দ্বিতীয় সর্গ
২৪
আমাদের হৃদয় আবিষ্কার করেছে একটা জায়গা
হ্যাঁ, পৃথিবীতে একটা জায়গা
যেখানে আমরা জানবো জীবন অনিঃশেষ।
তোমাদের জীবন কেমন ক’রে গড়ে ভবিষ্যৎ!
আমাদের বোন ক্ল্যারিসের কাছে–
পৃথিবী হোলো পুরস্কৃত হওয়ার মতো এক বিশ্রামাগার ।

ধন্য সৃষ্টিকর্তা! কেননা তাঁর
পৃথিবীতে তাঁর রয়েছে: এমন একজন সিস্টার,
এমন ধৈর্য্য
এমন সব বিশ্রামাগার।

Comment