আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
২৫
নানদের মধ্যে সবচেয়ে মহিমান্বিত সেই পবিত্র দেহ ইতোমধ্যে পাপে পবিত্র।
গুরুত্বে
কনভেণ্টের করতালিদাত্রী তিনি।
উচ্চকিত গলায় নয়
তাঁর দীর্ঘ পায়ে
গুণ টেনে চলেছেন তিনি পৃথিবীর রহস্যের।
তিনি এটা জানতেন। তাঁর ঠোঁট দুটিতে–
ঈষৎ পোড়া স্ট্র্যাপ—শৃঙ্খলিত,
জামাকাপড়ের সারির মতো ফালি ফালি।
পবিত্র দেহ বোন আমাদের!
স্বীকারোক্তির উদ্দেশে সামনে মাথা ঝুঁকিয়ে সর্বাগ্রে এগিয়ে চলে সে দুর্বার পাঁচিল গুঁড়োনো অস্ত্রের মতো।
তার ভেতরের উপাদানে গড়ে উঠতে পারতো এক প্রতিমূর্তি।যোগ করুন একটা কোষমুক্ত তরবারি।
তিনি
করুণা করেন আমার বোনকে।
আর চান না
কুলাঙ্গার।
Comment

