Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

তৃতীয় সর্গ
২৬
আমার বোন ভালোবাসে কনভেণ্ট প্রধানা মাকে। একটি আচ্ছাদন ঢেকে রাখে কম্পমান হৃদয় নয় তাঁর উন্মুক্ত ললাট।
আমার বোন দেখে সেই কনভেণ্ট প্রধানা মাকে।
হয়তো অত্যুৎসাহে
আন্দোলিত তার হৃদয়
হয়তো তাঁরও কোনো জায়গা নেই
নিজেকে বিমুক্ত রাখার।

যখন সূর্য ধর্ষিত হয় হানাদারদের হাতে
মায়ের চোখ বসন্তকে সঞ্চয় করে রাখে;

যখন মুখোমুখি হন তিনি তাঁর স্পষ্ট ছবির
তাঁর ছোট্ট পাতলা শরীরে–খসে পড়ে ক্রুশচিহ্ন।
শরীরের বিপরীতে শরীর
নির্বাক। শুধু চোখ ছাড়া।
হয়তো সময়ের শেষে আমরা জানতে পারবো কাকে দোষারোপ করতে হবে
যে তেমন হৃদয় এখন
ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে!

কনভেণ্ট প্রধানা মা আমার বোনের মধ্যে উঁচু গলায় স্তোত্র শোনান প্রতিদিন।
তিনি তাকে গান শোনান আর কথা বলেন না।

অন্য ঐকতান গায়কদলে গান গায় আমার বোন।

Comment