Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
২৯
অহো যে আমার বোনের পাণি প্রার্থনা করেছিল।
অহো যে সাক্ষী ছাড়াই মুখে চুমু খেতে উপত্যকায় ওর সাথে মিলিত হয়েছিল।
ঠোঁটে কাদামাটি আস্বাদন ক’রে
আমার বরেরা,
যাও, তাকে খোঁজো এখন।

আমরা ওকে সেই পাঁচিলের গোড়ায় রেখেছিলাম
যা নীরবতা বোঝে।
আমরা ওকে সেই ঢিবির ওপর রেখেছিলাম
একটি নগ্ন কাণ্ডের মত।
ধন্য সে পুরুষদের মধ্যে
যে ওকে তার ঘরগুলোয় নিয়ে আসবে,
আমার বরেরা!

Comment