Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যে্য
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

তৃতীয় সর্গ
৩১
একটা সাধারণ সকাল।
প্রতিটি পৃথক তারার আলো এখনও দৃশ্যমান।
লক্ষ্যহীন বেলুনের মতো একটি উজ্জ্বল আলোক-বিন্দু।
আমার বোন
ধরার চেষ্টা করে

জাফরির মধ্য দিয়ে!
আলোর মথ পাক খায়,
জানলাটা জমে গেছে।
পুতুলের পোশাক থেকে
মসলিনের টুকরো নিয়ে
সে তার জন্যে হাত বাড়ায়,
হতাশ হয় না।

৩২.
কোমল দৃষ্টিতে দেখার জন্যে
উদীয়মান সকাল। ঠোঁট থেকে মুছে ফেল তপ্ত ছাইয়ের স্বাদ।
একটা জগৎকে নিষ্পাপ অবস্থায় ফিরিয়ে আনা,
যেন মৃতদের পা থেকে
একটা হাড় তার খাপে।
ওখানে ফিরে যাওয়া!
নগরে,

এবং আবার ওখানকার চত্বরে কাঁটাবাদামগাছ লাগাতে, বেড়ার কাছে সাধারণ ঝুমকো ফুল,
এবং ভয় না পেতে,
ভয় না‌ পেতে যে তীব্র অন্ধকার হঠাৎ করে গানের বাধায় তোমার ফোঁপানো কান্না বন্ধ করে দেবে।

ভঙ্গুর, বোন!
আমার ভঙ্গুর বোন।

Comment